• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে বন্ধুর সাথে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো দিয়া মনি

সিসি নিউজ।। মোটরসাইকেলে চেপে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে দিয়া মনি (১৬)। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ঢেলাপীর নামক স্থানে এক সড়ক দূর্ঘটনায় নিহত হয় দিয়া মনি। নিহত দিয়া দিনাজপুরের খানসামা উপজেলার সুবর্নখুলী গ্রামের মাস্টার পাড়ার দুলাল হোসেনের মেয়ে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক বন্ধু সোহাগ হোসেন (১৬) গুরুতর আহত হয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোহাগ একই এলাকার আশেকুর রহমানের ছেলে। সে নীলফামারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

নিহতের প্রতিবেশীরা জানান, দিয়া মনি এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে ভর্তিতে অনুমতি পেয়েছে। ১ জানুয়ারি সকালে বিদায়ী শিক্ষা প্রতিষ্ঠান রয়েল স্টার স্কুল কর্তৃপক্ষ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার আগে প্রতিবেশী সোহাগের মোটরসাইকেলে চড়ে সৈয়দপুরে বেড়াতে যায়। বাড়ী ফেরার পথে ঢেলাপীর নামক স্থানে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী দিয়া মনি। এসময় গুরুত্বর আহত হয়েছে মোটর সাইকেল চালক সোহাগ।

রয়েল স্টার স্কুলের পরিচালক আনোয়ার হোসেন জানান, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। দিয়া মনি একজন মেধাবী ছাত্রী ছিল। ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসিতে সে জিপিএ-৫ পেয়েছিল। ২০২৩ সালের বছরের প্রথম দিনে স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ক্রেস্ট দেওয়া হয়েছে। সে নীলফামারী জেলা সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে ভর্তি পরীক্ষায় উত্তির্ন হয়ে এইচএসসি ভর্তির সুযোগ পেয়েছিল। নিহতের সময় তার হাতে ক্রেস্টটি ধরা অবস্থায় ছিল।

নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সিসি নিউজ জানান, ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে পেছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। এতে দুর্ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ছাত্রীটি নিহত এবং চালক আহত হয়েছে। তিনি জানান, নিহত দিয়া মনির মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ