• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফুলবাড়ীতে ৫০‌ বোতল ফে‌ন্সি‌ডিলসহ মাদক ব্যবসায়ী ‌গ্রেফতার

ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি।। দিনাজপু‌রের ফুলবাড়ী‌তে ৫০‌বোতল ফে‌ন্সি‌ডিলসহ হা‌ফিজুর রহমান হেলু (৫৩) না‌মের এক ব্য‌ক্তিকে আটক করেছে থানা পু‌লিশ।
র‌োববার (১জানুয়া‌রি) রাত ৯টায় উপজেলার এলুয়া‌রী ইউ‌নিয়নের সরস্বতীপুর-রাধাকৃষ্ণপুর সড়‌কে ‌ফেন্ডিলসহ তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হা‌ফিজুর রহমান হেলু উপ‌জেলার এলুয়ারী ইউ‌নিয়‌নের রাধাকৃষ্ণপুর (বংশমাপাড়া) গ্রা‌মের মৃত আফতাব উ‌দ্দি‌নের ছে‌লে।
থানা পুলিশ সূ‌ত্রে জানা যায়, গোপন সংবাদের ভি‌ত্তিতে র‌োববার (১জানুয়া‌রি) রাত ৯টায় উপ‌জেলার এলুয়া‌রী ইউ‌নিয়নের সরস্বতীপুর-রাধাকৃষ্ণপুর সড়‌কে অবস্থান নেয় থানা পু‌লিশ। এসময় তল্লাশী ক‌রে হা‌ফিজুর রহমান হেলু কে ৫০‌বোতল ফে‌ন্সি‌ডিল সহ গ্রেফতার করা হয়।
জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আশ্রাফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফে‌ন্সি‌ডিল পাচার কা‌লে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক এসআই জিয়া, এসআই আ‌রিফ, এএসআই সো‌হেলসহ সঙ্গীয় ফোর্স  অভিযান চালিয়ে হা‌ফিজুর রহমান হেলু‌কে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ক‌রে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সা‌লের ৩৬ টে‌বি‌লের ১৪(খ)/৪১ ধারায় মামলা করা হ‌য়ে‌ছে। যার মামলা নং ২; তা‌রিখ ২/০১/২৩ইং। সোমবার (২ জানুয়ারী) দুপু‌রে তা‌কে দিনাজপু‌রে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ