• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নীলফামারী প্রতিনিধি।। রোটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগ অসহায় গরীব ও দুস্থদের মাঝে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোটারী ক্লাব অব মেট্টোপলিটন, ঢাকা এবং রোটারী ক্লাব অব ঢাকা শাইনিং এর সহযোগিতায় সৈয়দপুর শহরের পৌরসভা সড়কের রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান।
রোটারী ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শীতবস্ত্র বিতরণ কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মো. নুরুল হক শাহ্ (জনি)।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সেক্রেটারি ও চার্টার প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী পিএইচএফ এবং প্রাক্তন প্রেসিডেন্ট রোটাঃ মমতাজ মিন্টু প্রমূখ।
পরে প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান অসহায়, গরীব ও দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে ক্লাব অব সৈয়দপুর এর প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান শাহ্ আহসান হাবিব, রোটারিয়ান মো. তারিকুল আলম তারিক, রোটরিয়ান মো. খালেকুজ্জামান বুলুসহ অন্যান্য রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই দিন প্রথম দফা রোটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে সাত শত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ