• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিএনপির সরকার পদত্যাগ আন্দোলন ফ্লপ করেছে- মেনন

সিসি নিউজ।। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, বিএনপির সরকার পদত্যাগের আন্দোলন ফ্লপ করেছে। তাঁদের আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সাংবিধানিক নিয়মেই অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ১২টায় সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গনে ওয়ার্কার্স পার্টির রংপুর বিভাগীয় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মেনন আরও বলেন, বিদেশে পলাতক এক নেতার নির্দেশে জনগণ রাস্তায় নামবে এমন আশা করা বাতুলতা ছাড়া কিছুই নয়। দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একাট্টা হয়ে আছে। জনগণ স্বাধীনতা বিরোধীদের কথায় বিভ্রান্ত হবে না। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, যারা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছে তারা আগে নিজেদের দুর্নীতি-অপকর্ম মেরামত করুক।
ঠাকুরগাঁও-১ আসনের (পীরগঞ্জ-রানীশংকৈল) উপ-নির্বাচন উপলকক্ষে সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গনে ওয়ার্কার্স পার্টির রংপুর বিভাগের ৮ জেলার কর্মী এ সমাবেশ সভাপতিত্ব করেন রাশেদ খান মেনন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, দলের কেন্দ্রীয় নেতা আব্দুল হক, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের ১৪ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ ইয়াছিন আলী, পার্টির স্থানীয় নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আলম মাস্টার প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন দলের পলিট ব্যুরোর সদস্য নজরুল ইসলাম হক্কানী


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ