• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাকুরী দেওয়ার নামে প্রতারনায় হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে মামলা

জয়পুরহাট প্রতিনিধি।। হাসপাতালে চাকুরী দেওয়ার নাম করে ১৫ জনের কাছ থেকে ৩৯ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক জুয়েল, তার স্ত্রী পপি বেগম, শালিকা নিগার সুলতানা রিক্তা ও ড্রাইভার মোস্তফাসহ ৪ জনের নামে আদালতে মামলা দায়ের হয়েছে।

রবিবার দুপুরে মর্জিনা খাতুন নামে এক নারী জয়পুরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক নিশিত রঞ্জন মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।

মামলার বিবরণের বরাত দিয়ে বাদিনী পক্ষের আইনজীবি উজ্জল হোসেন জানান, বাদীনি মর্জিনা খাতুন তত্বাবধয়াকের বাসাতে দীর্ঘদিন থেকে ঝিয়ের কাজ করতেন। এর সুবাদে আসামীরা যোগসাজসে তার মাধ্যমে ১৫ জন লোকের কাছ থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে ৩৯ লাখ ৯৬ হাজার টাকা নেন। পরে চাকুরী না হওয়ায় টাকা ফেরত চাইলে আসামীরা বিষয়টি অস্বীকার করে মর্জিনা খাতুনকে হুমকি প্রদান করেন। বাধ্য হয়ে মর্জিনা আদালতে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারক জানান, তার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক। তাকে হেয় করার জন্য কোন গোষ্ঠী বা মহলের সাথে যোগসাজোসে মর্জিনা তার বিরুদ্ধে ুমথ্যা মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ