• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে মিথ্যা মামলা করায় বাদীর তিন বছরের জেল

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। মিথ্যা মামলা করায় নীলফামারীতে আরিফ হোসেন নামে এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ জানুয়ারি ) বিকেলে নীলফামারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭মে হয়রানি ও অর্থ আত্মসাতের উদ্দেশে নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগন্জ গ্রামের মোজাম্মেল হক,আমিনুর রহমান,মামুনুর রশিদ,আবুল হাসান, মোশাররফ,হক সাহেব, মাহমুদা ও ফুজি বেগমের বিরুদ্ধে একই গ্রামের আরিফ হোসেন মিথ্যা মামলা করেন।

মামলার সাক্ষী প্রমাণ শেষে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মিথ্যা মামলা করায় বাদী আরিফ হোসেনকে দোষী সাব্যস্ত করেন। বাংলাদেশ দন্ডবিধির ২১১ ধারায় তিন বছরের কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ