• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জয়পুরহাটে পুলিশ সুপারের উদ্যোগে ৩০ হাজার শীতার্তকে শীতবস্ত্র প্রদান

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে ৩০ হাজার অসহায়, দুঃস্থ ও অসহায় নারী, শিশু ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরনের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলছে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরন কর্মসূচি। এরই ধারাবাহিকতায় বৃহষ্পতিবার বিকালে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন কার্যালয় চত্বরে শিশু, নারী ও বৃদ্ধসহ ৩০০ অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র উপহার দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর আয়োজনে তিনি ছাড়াও শীতবস্ত্র প্রদানকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি, ডিবি) শাহেদ আল মামুন, ইউপি সদস্য আব্দুল বারীক মন্ডল বাবু, আসলাম মোল্লা,সংরক্ষিত নারী সদস্য ডলি পারভীন, জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্বাস আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা।

উল্লেখ্য জেলায় প্রথম বারের মত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের ব্যাক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন দানশীল ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সহযোগীতায় ৩০ হাজার শীতার্ত মানুষকে শীতবস্ত্র প্রদানের কাজ প্রায় সূসম্পন্ন হওয়ার পথে বলে জানান- জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ও জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি, ডিবি) শাহেদ আল মামুন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ