• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁও সদর উপজেলার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক সোহেল রানা (৪৫)। আজ রোববার দুপুরে উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকার অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

সোহেল রানা ঠাকুরগাঁও সদর উপজেলার পস্তমপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঠাকুরগাঁওয়ের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বলেন, আজ দুপুরে আমতলী এলাকার একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সঙ্গে সংঘর্ষ। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। আহত হন ট্রাকের চালক। এ ঘটনায় ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুপুরে আমতলী এলাকার লেভেল ক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ