• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে সাত মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

সিসি নিউজ।। ‘তারা আর মাদক বিক্রি করবে না’ এমন শপথ নিয়ে পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলো নীলফামারীর সৈয়দপুরে সাত মাদক ব্যবসায়ী। বুধবার সৈয়দপুর থানা পুলিশের আয়োজনে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাটে ওপেন হাউজডে অনুষ্ঠানে ওইসব মাদক ব্যবসায়ীরা উপস্থিত হয়ে এমন ঘোষনা দেন।

মাদক ব্যবসায়ীরা হলেন, ওই ইউনিয়নের রায়পাড়ার মৃত জহিন রায়ের ছেলে শ্রী মন্ডল রায় (৩২), মৃত খগেন যুথীর ছেলে ফনি রায় ওরফে সমবারু (৪৫), কুমারগারীর মৃত আইনুদ্দিনের ছেলে সেকেন্দার আলী (৫০), জহির উদ্দিনের ছেলে বাবু মিয়া (৫৫), তসলিম উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৪৫), পাকাধরার মৃত আতাউর রহমানের ছেলে আব্দুল খালেক (৩৫) ও হাজারীহাটের মৃত লোকমান হোসেনের ছেলে ছানারুল ইসলাম (৪৫)।

অনুষ্ঠানে উপস্থিত নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম সিসি নিউজকে জানান, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে অত্র অনুষ্ঠানে ওই ইউনিয়নের সাত জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে।

তিনি আরে জানান, উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ এবং স্থানীয় নেতৃবৃন্দ আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন মর্মে আশ্বাস প্রদান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরী, অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বিট অফিসার সাব-ইন্সপেক্টর আহসানুল আমিন, ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ