• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন |

নীলফামারীতে অগ্নিকান্ডে ১১ ঘর পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে অগ্নিকান্ডে পাঁচ পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়েছে। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে নয়টার দিকে গ্রামের একরামূল হকের বাড়ি থেকে আগুণের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় মমিনূর ইসলাম, নূর ইসলাম, নছমুদ্দিনসহ পাঁচ পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়।খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নীলফামারী দমকল বাহিনীর জেষ্ঠ কর্মকর্তা মো. মিয়ারাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
রাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে দুই হাজার করে টাকা এবং একটি করে কম্বল প্রদান করেছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ