• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টের এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বার্ষিক শীতকালীণ ক্রীড়া প্রতিযোগিতা – ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় রেলওয়ের বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠে ওই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর নর্থ বেঙ্গল কিন্ডারগার্টের এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বার্ষিক শীতকালীণ ক্রীড়া প্রতিযোগিতায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সৈয়দপুর মুসলিম কিন্ডারগার্টেন, সামশুল হক মেমোরিয়ার একাডেমি, শিশু স্বর্গ বিদ্যা নিকেতন, গ্লোরী একাডেমি, সেন্ট পলস্ মিশন কিন্ডারগার্টেন ও শেখ লুৎফর রহমান বিদ্যাপীঠ। এতে মোট ১২টি ইভেন্টে সাতটি প্রতিষ্ঠানের ১৬৮জন শিক্ষার্থী অংশ নেন। বার্ষিক শীতকালীণ ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের জন্য ছয়টি ইভেন্ট এবং ছাত্রীদের জন্য ছয়টি ইভেন্ট ছিল। আর প্রত্যেকটি ইভেন্টে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুইজন করে শিক্ষার্থী অংশ গ্রহনের সুযোগ পায়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
নর্থ বেঙ্গল কিন্ডারগার্টের এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি সৈয়দপুর শাখার সভাপতি ও আল-হুদা একাডেমির অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খেলা পরিচালনা কমিটির আহ্Ÿায়ক ও সামশুল হক মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ কৃষিবিদ এম এ মুবিন সরকার।
শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় নর্থ বেঙ্গল কিন্ডারগার্টের এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর মুসলিম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. আব্দুস্ সোহাদ, শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের পরিচালক মো. শফিকুল আলমসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ