নীলফামারী প্রতিনিধি।। সোনালী ব্যাংক নীলফামারী প্রিন্সিপাল অফিসে নবাগত ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) মো. ওয়াহেদুননবীকে বরণ এবং বদলী হওয়া ডিজিএম মো. আতাহারুল ইসলামকে বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়েছে।
সোমবার রাতে নীলফামারী সোনালী ব্যাংক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির রংপুর কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. রশিদুল ইসলাম।
সোনালী ব্যাংক জলঢাকা শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহিল বাকির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলফামারী শাখা ব্যবস্থাপক বখতিয়ার রানা হাসমি।
এতে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জান্নাতুল আরিফ।
আমন্ত্রিত হিসেবে জেলা চালকল মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম ও সানিটা টাইলস এর ব্যবস্থাপক সামিউল ইসলাম শাওন বক্তব্য দেন।