• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ লাখ টাকা জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধ ৪ ইটভাটায় অভিযান পরিচালনা করে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের নেতৃত্বে এ অভিযান হয়। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম সামিউল ইসলাম, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারী অনুমোদন ছাড়া ভাটায় ইট তৈরী ও বিক্রি, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন এবং সরকারী নির্দেশনার কম সাইজে ইট তৈরী করার অপরাধে উপজেলার কুমড়িয়া মন্ডলের বাজার এলাকার টু-স্টার বিক্সস ও এমএমকে বিক্সসকে দেড় লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা এবং পুলহাট এলাকার আরএটি-১ ও আরএটি-২ নামে দুই ইট ভাটাকে ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, পরিবেশ দূষণ ও অবৈধভাবে পরিচালিত ইট ভাটাগুলোর প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেসব ভাটাকে সর্তক করে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারী নির্দেশ পালনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ