• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন |

রংপুরসহ তিন বিভাগে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সিসি নিউজ ডেস্ক।। রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আবেদনের যোগ্যতা: আবেদনের জন্য প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বয়স: প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। তবে ২০ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে বয়স ২১ অথবা ২০ মার্চ ২০২০ তারিখের মধ্যে কারও বয়স ৩০ হলেও আবেদন করা যাবে।

আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ১০ মার্চ থেকে। আবেদন করা যাবে আগামী ২৪ মার্চ পর্যন্ত।

আবেদনের ফি: আবেদনের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২০ টাকা ফি জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ