• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে ফলবান গাছ কর্তনের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানায় ফলদ গাছ রাতের আধারে কেটে ফেলায় থানায় লিখিত অভিযোগ করছেন মুক্তিযোদ্ধা পরিবার।

মুক্তিযোদ্ধার সন্তান মরিয়ম আক্তার লিজা অভিযোগে বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী আশরাফ আলী ও তার ছেলে আসলাম এবং মৃত নব মন্ডলের ছেলে আজাহার আলী ও ফজলুল হক মিলে আমার জমিতে লাগানো ২৫ টি চারা আম গাছ কেটে ফেলেছে।

জয়পুরহাট-হিলি পাকারাস্তার পাশে বাগজানা মৌজায় আমি ৫ শতক জমিতে গাছগুলো রোপন করি। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তারা গাছগুলো কেটে অনেক টাকার ক্ষতি করছেন।প্রতিকারের আশায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।

এবিষয়ে মুঠোফোনে আসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ করেছে এটা সত্য নয়। আমরা কেন গাছ কাটব ?’

পঁচবিবি থানার এসআই জামিনুর রহমান বলেন,অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ