• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে কোরআন অবমাননার দায়ে কিশোর গ্রেফতার

সিসি নিউজ।। অনলাইন জুয়ায় বাজি ধরাতে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করার ভিডিও প্রকাশ করার দায়ে পুলিশ রুপক রায় (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে সৈয়দপুর শহরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

আটক রুপক রায় নীলফামারীরে সৈয়দপুর শহরের কয়া মিস্ত্রিপাড়ার দূর্গা মন্দির এলাকার মৃত রথিন রায়ের ছেলে। মা স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। গ্রেফতারকৃত রুপক রায় দিনাজপুরের ইকোসার্ভ পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থী।

পুলিশ জানায়, রুপক রায় অনলাইন জুয়া আসক্ত। গত ১২ মার্চ তাঁর নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করে। ‘ওই ভিডিওতে পবিত্র কোরআন শরীফ হাতে শপথ করে জুয়াড়ীদের উদ্দেশ্যে বলে, কোরআনের শপথ করে বলছি যারা এই অনলাইন জুয়ায় অংশ নেবেন তাঁরা প্রতারিত হবেন না, লাভবান হবেন।’

সোমবার (১৩ মার্চ) এ ভিডিও ভাইরাল হওয়া পর ধর্মপ্রাণ মুসলমানরা উত্তেজিত হয়ে পড়ে এবং বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করে। রাতে শহরের পুরাতন বাবুপাড়ার মৃত আসলাম হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন নিজে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে। বাদীর অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রুপক রায়কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রুপক রায়কে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরন করেছে। এদিকে তাঁর বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ