আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের মৃত কোমেজ উদ্দিনের ছেলে আহাম্মদ আলী, তার স্ত্রী মিনা বেগম , ছেলে মোন্তাজ আলী, এন্তাজ আলী ও আলতাব হোসেন এবং মৃত আব্দুল সাত্তারের ছেলে আনোয়ার হোসেন।
জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন , ২০০৭ সালের ১১ এপ্রিল সকালে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের আকবর আলীর বাড়িতে আসামিরা দেশীয় অস্ত্র অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজিজুল ইসলাম ও তার ভাই আব্দুর রশিদ এবং তাদের বাবা আকবর আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।
২০০৭ সালের ৫ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুল ইসলাম। এ ঘটনায় মামলা হলে দীর্ঘ শুনানী শেষে আাজ জনাকীর্ণ আদালতে বিচারক এ রায় দেন।