সিসি নিউজ।। মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। শনিবার সন্ধ্যায় নীলফামারী বড় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। নাগরিক সংবর্ধনা কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের (সদর) সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
দেওয়ান কামাল আহমেদ নীলফামারী পৌর সভায় টানা ষষ্ঠবারের মতো মেয়র নির্বাচিত হন। ম্যাবের সভাপতি নির্বাচিত হন দ্বিতীয় দফায়। তাঁর এক কৃতিত্বে ওই সংবর্ধনায় দশ সহস্রাধিক নারী-পুরুর সমবেত হয় অনুষ্ঠান স্থলে। ম্যাব সভাপতির সহধর্মিনী ফৌজিয়া দেওয়ান জলি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এ কে এম ডি জোনাব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, বাংলাদেশ রেড ক্রিসেণ্ট সোসাইটির সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ প্রমুখ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলঅ পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী প্রমুখ।
পরে সেখানে দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন, চিত্র নায়িকা অপু বিশ্বাস, চিত্র নায়ক ফেরদৌস আহমেদ, কণ্ঠ শিল্পী ইমরান মাহমুদ ও লালন ব্যান্ড। উল্লেখ্য, চলতি বছরের ১২ জানুয়ারী কক্সবাজারে সংগঠনের অনুষ্ঠিত সভায় নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ পুণরায় সভাপতি নির্বাচিত হন।