• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে রবিবার সূর্যোদয়ের সঙ্গে সকল সরকারি, আধাসরকারি স্বায়ত্বশাসিত, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের পর ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচির সূচনা ঘটে। এরপর স্থানীয় স্বাধীনতা অম্লান স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে পর্যায়ক্রমে বিচারবিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, নীলফামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
সকাল আটটার দিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ও জাতীয় সঙ্গীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসি, পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সকাল নয়টায় বীর মুক্তিযোদ্ধা, সুধিজন ও শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ, সকাল ১১টায় ডিসি গার্ডেনে শিশুদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিকালে সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা, সুবিধাজনক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল, জেলখানা ও সরকারি শিশু পরিবারের উন্নত খাবার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ