• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা: হিটস্ট্রোকে একজনের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীতে তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আজ সোমবার (১৭ এপ্রিল) জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে দেখা মিলেনি না বৃষ্টির। ভোরে হালকা কুয়াশা পরিলক্ষিত হচ্ছে এবং সূর্য ওঠার পরই তীব্র রোদ। বেলা বাড়ার সাথে সাথে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। সপ্তাহ জুড়ে জেলায় তাপমাত্রার পারদ ৩৫ থেকে ৩৯ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে।

নীলফামারী থানা পুলিশ জানায়, সোমবার বিকাল চারটার দিকে জেলা শহরের আনছার ক্যাম্পের সামনের সড়কের ধারে বন্ধ থাকা একটি চায়ের দোকান থেকে সনাতন রায় (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি শহরের মানিকের মোড় এলাকায় নাসির বিড়ি কোম্পানী সংলগ্ন ইটাখোলা গ্রামের মৃত ভবানী প্রসাদ রায়ের ছেলে এবং পেশায় মুড়ি ব্যবসায়ী ছিলেন। এসময় লাশের পাশে পড়ে থাকা তার ব্যবহৃত একটি বাইসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার হয়। বিরুপ আবহাওয়ায় হিটস্ট্রকে আক্রান্ত হয়ে সনাতন রায়ের মৃত্যু হওয়ার ধারণা করছে পুলিশ।

সনাতনের স্ত্রী সুচিত্রা রাণী রায় (৩২) বলেন, ‘আমার স্বামীর কোন রোগবালাই নাই। শহরের নতুনবাজারে মুড়ির দোকান করেন। সোমবার সকাল ১১টার দিকে দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যান। দুপুর একটার দিকে তার মোইল থেকে কল আসে, কিন্তু কিছু শোনা যাচ্ছিল না। এরপর থেকে ফোনে তাকে পাইনি, বিকালে মৃত্যুর খবর পাই।’ স্ত্রী সুচিত্রা বলেন,‘ আমার ধারণা দুপুরে প্রখর রোদে বাড়ি ফেরার সময় পথের ওই স্থানে এসে তার মৃত্যু হয়েছে।’

নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুক্তারুল আলম বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় আজ সকাল থেকে প্রখর রোদ ও তাপদাহ ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকে মুড়ি ব্যবসায়ী সনাতনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। কোন অভিযোগ না থাকলে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

এদিকে চলমান তাপদাহে সবচেয়ে কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে দিনমজুর, রিকশা-ভ্যান চালক ও কৃষকরা। তীব্র রোদের কারনে ভাটা শ্রমিকরা কাঁচা ইট তৈরি করতে পারছে না। গরমে চুলার কাজে নিয়োজিত হোটেল শ্রমিকরা পড়েছে বিপাকে।

শহরের ফুটপাতের ফলের দোকানদার মুন্না মিয়া বলেন, এই প্রচন্ড গরমে শহরে লোকজন অনেক কম। বেচা-বিক্রি অর্ধেকে নেমে এসেছে। রোজার কারনে বিকেলের দিকে কিছুটা বিক্রি হয়। তীব্র গরমের মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু বসে থাকতে হয়।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হাকিম জানান, সোমবার বেলা ২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এক ঘন্টার ব্যবধানে বেলা ৩টায় তা বেড়ে গিয়ে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তিনি বলেন, এটি জেলায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ