• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বুধবার থেকে সড়কে ট্রাক চলাচল বন্ধ

সিসি নিউজ ডেস্ক।। ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের চলাচলের সুবিধার্থে মহাসড়কে আগামীকাল ১৯ এপ্রিল থেকে ঈদের দিন পর্যন্ত ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার গণপরিবহন সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উল্লিখিত সময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রীসহ রপ্তানীপণ্যবাহী যানবাহন, ওষুধ, সার, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না। টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকা ভাংতি রাখতে হবে এবং ঈদের পূর্বের সাতদিন থেকে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ