জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিপ্লব হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে জেলার কালাই উপজেলার বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন।