• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ট্রলারে পাওয়া ১০ লাশের হাত-পা বাঁধা ছিল: ফায়ার সার্ভিস

সিসি নিউজ ডেস্ক।। কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা একটি ট্রলার থেকে উদ্ধার করা ১০টি মরদেহের হাত-পা বাঁধা ছিল। এটা নিছক কোনো দুর্ঘটনা নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (কক্সবাজার) অতীশ চাকমা।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ট্রলারে মরদেহের খবর পায় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার শেষ করে বেলা ৪টার দিকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

অতীশ চাকমা বলেন, ‘ট্রলারটি থেকে উদ্ধার করা ১০ মরদেহের হাত-পা বাঁধা ছিল। আমরা ধারণা করছি, ৮ থেকে ১০ দিন আগে তাঁদের হত্যা করা হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নয়।’

মরদেহগুলো গলিত থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, স্থানীয় জেলেরা বঙ্গোপসাগরের গভীরে ফিশিং ট্রলারটি ভাসতে দেখে তীরে নিয়ে আসে। আনার পর ট্রলারের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেয় তারা। বিকেল ৪ টা পর্যন্ত ১০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ট্রলারের ভেতরে থাকা মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সব মরদেহ ফিশিং ট্রলারের হিমঘরের ভেতরে ছিল। কারও পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ