• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

চলন্ত অটোরিকশায় আগুন, এক পরিবারের ৫ জন দগ্ধ

সিসি নিউজ ডেস্ক।। চট্টগ্রামে চলন্ত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরে দুই শিশুসহ এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নগরের বাকলিয়া থানার শাহ আমানত কর্ণফুলী সেতু চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে অটোরিকশায় আগুন ধরেছে বলে ধারণা করছে পুলিশ।

দগ্ধ পাঁচজন হলেন- কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম জানান, আগুনে দগ্ধ সবাই এক পরিবারের সদস্য। শিকলবাহা থেকে তারা বহদ্দারহাট যাচ্ছিলেন। শাহ আমানত সেতু পার হয়ে গোল চত্বরে আসার পর অটোরিকশাটিতে আগুন ধরে যায়। এতে পাঁচজন দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি জানান, যাত্রীদের হাসপাতালে নেওয়ার সময় অটোরিকশার চালক স্থানীয়দের সঙ্গেই ছিলেন। পরে তিনি পালিয়ে যান। গ্যাস লিকেজ থেকে সিএনজিচালিত অটোরিকশাটিতে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে। অটোরিকশাটি থানা হেফাজতে রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, অগ্নিদগ্ধ পাঁচজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ