• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে ঋনের অনুমতি না দেওয়ায় স্বামীর আত্মহত্যা

সিসি নিউজ।। ঋনের আবেদনে স্ত্রী স্বাক্ষর না এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে । ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা ১১ টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের কয়ানিজ পাড়া এলাকায়। নিহত যুবকের নাম মিজানুর রহমান বাবু (৪০)।  তিনি একই এলাকায় মৃত রোস্তম আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চত্বরের সামনে নিহত মিজানুর রহমানের একটি ফটো স্টুডিও রয়েছে। কিন্তু কিছুদিন আগে অসুস্থ হওয়ার পর থেকে নিজ  প্রতিষ্ঠানে নিয়মিত না যাওয়া ব্যবসায় লোকসান হয় তাঁর। আর্থিক সংকটে পড়ে স্থানীয় এক বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) ঋনের জন্য আবেদন করেন তিনি। আবেদনে স্ত্রীর স্বাক্ষর করা নিয়ে আগের দিন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।  স্ত্রী আবেদনে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে তার স্বামীকে বলেন এমনিতেই আগের অনেক ঋন আছে। এরপর তুমি অসুস্থও। তোমার কিছু হলে আমি এই ঋনগুলো পরিশোধ করব কিভাবে? পরেরদিন সোমবার সকালে মিজানুর আবারও স্বাক্ষর করার কথা বললে সাক্ষর করবেন না বলে সাফ জানিয়ে দিয়ে তাঁর স্ত্রী বাড়ির বাহিরে চলে যান৷ কিছুক্ষন পর ফিরে এসে দেখে মিজানুরের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন দঁড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুঁলছেন তিনি। পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙ্গে মিজানুরকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষনা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে  হস্তান্তর করা হবে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ