• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে নার্সিং ডিপ্লোমা এবং পেশেন্ট কেয়ার টেকনোলজি সমতাকরণের প্রতিবাদে মানববন্ধন

সিসি নিউজ।। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে স্মারকলিপি প্রদান করা হয় জেলা প্রশাসকের কাছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সভাপতি তাপসী রায়। এসময় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মুন্না ইসলাম, সাধারণ সম্পাদক ইমন শাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুন্নাহার, সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র রায় প্রমুখ। বক্তারা কারিগরি মুক্ত নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান, শিক্ষা উপবৃত্তি ও ইন্টার্ন ভাতা, ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে ছেলেদের কোটা ১০ থেকে ২০ ভাগে এবং বেসরকারি প্রতিষ্ঠানে ২০ থেকে ৩০ ভাগে উন্নিতকরণ ও ছেলে নার্সদের আবাসিক হলের ব্যবস্থা করার দাবি জানান। পরে দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের কাছে প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন কর্মসূচিতে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ