• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে খামারীদের মধ্যে দুইটি ক্রিম সেপারেটর মেশিন বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে খামারীদের মধ্যে বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে দুইটি ক্রিম সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে। প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে উপজেলা প্রাণি সম্পদ অফিসারের কার্যালয়ে ওই ক্রিম সেপারেটর মেশিন বিতরণ করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারীদের হাতে ওই ক্রিম সেপারেটর মেশিনগুলো তুলে দেন। এ সময় নীলফামারী জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার ডা. মো. রাশেদুল হক, সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, খামারী সাহিদ আজিজ, মো. নয়ন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওই দিন সৈয়দপুর শহরের নয়াটোলা এলাকার খামারী সাহিদ আজিজ ও বাঁশবাড়ী এলাকার খামারী রাহিনুর বেগমের মাঝে ওই ক্রিম সেপারেটর মেশিন প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ