• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে ‘‘স্মার্ট জেলা’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে ‘‘স্মার্ট নীলফামারী জেলা বিনির্মাণ’’ শীর্ষক কর্মশালা। বুধবার নীলফামারী সরকারি কলেজ হল রুমে ওই কর্মশালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. দিদারুল ইসলাম। এতে প্রধান আলোচক হিসেবে বক্তৃৃতা দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. সাইফুর রহমান।
স্মার্ট জেলা বাস্তবায়ন কমিটির ফোকাল কর্মকর্তা সহকারী কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন নীলফামারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মাহমুদুল হাসান।
আয়োজিত কর্মশালায় নীলফামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।
স্মার্ট ডিস্ট্রিক ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩ প্রতিযোগিতায় নীলফামারী জেলাকে “স্মার্ট ডিস্ট্রিক” হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা উপস্থাপনসহ তথ্য প্রদান করেন কর্মশালায় অংশগ্রণকারীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ