• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

নীলফামারীতে রাজনৈতিক দলে নারীর অংশগ্রহন নিশ্চিতে সভা

সিসি নিউজ।। নীলফামারীতে রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহন নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ডেমক্রেসিওয়াচ আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈকি দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন অপরাজিতা নারীরা।
এসময় প্রধান অতিথির  বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। আলোচনায় অংশগ্রহন করেন বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ ও জেলা ওয়াকার্স পার্টির সভাপতি তপন কুমার রায়, সদর উপজেলার গোড়গ্রাম ইউপির সাবেক সদস্য মাসুদা আকতার মিনি, সংগলশী ইউপি সদস্য ফাতেমা বেগম, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউপি সদস্য রোমানা আক্তার প্রমুখ।
ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংস্থার অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ।
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অপরাজিতা নারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ ৫০ জন অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ