সোমবার (১২ জুন) সকালে সংস্থাটির ডিমলা সদর ব্রাঞ্চ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপি, ব্যবস্থাপত্র ও ফিজিওথেরাপী সংশ্লিষ্ট চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১৫০০ রোগীর মাঝে বিনামূল্যের এ চিকিৎসা দেওয়া হবে।
উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা’র নীলফামারী জেলার সিনিয়র জেলা ব্যাবস্থাপক আফতাব উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য ফেরদৌস পারভেজ, সদর ইউপি চেয়ারম্যান ফিরোজ সরকার, ফিজিওথেরাপিস্ট ডাঃ আব্দুর রহমান, দিনাজপুর ব্রান্ঞ্চের ডিভিশনাল ম্যানেজার এস,এম বেলাল হোসেন, ডিমলা সদর ব্রাঞ্চের সিনিয়র শাখা ব্যাবস্থাপক আব্দুর রাজ্জাক প্রমূখ।
শাখা ব্যাবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন, পর্যায়ক্রমে তিনদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ফিজিওথেরাপি সেবা ও চিকিৎসা উপকরণ বিতরণ করা হবে।