• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |

সৈয়দপুর দারুস সালাম নুরানী কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

সিসি নিউজ।। সৈয়দপুর দারুস সালাম নুরানী কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও শিক্ষকদের ঈদ উৎসব ভাতা  প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের জসিম বাজার নিউ টাউন এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানে ওই উপবৃত্তি ও ঈদ উৎসব ভাতার নগদ অর্থ দেওয়া হয়।

শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি সাংবাদিক জসিম উদ্দিন উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে ওই অর্থ তুলে দেন। এ সময় দৈনিক প্রথম আলোর সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, দৈনিক কালেরকন্ঠ ও করতোয়ার সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদ জামান শোভন উপস্থিত ছিলেন।

সৈয়দপুর দারুস সালাম নুরানী কিন্ডারগার্টেনের মহতামিম হাফেজ মাওলানা মো. সিহাব উদ্দিন জানান, চলতি বছরে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। এবারে প্রতিষ্ঠানের অধ্যয়নরত অস্বচ্ছল দশ পরিবারের ১০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়। একই দিনে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতাও দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ