• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভোট বন্ধে ইসির ক্ষমতা রোহিত করে সংসদে বিল পাস

সিসি নিউজ ডেস্ক।। জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধিত বিল। মঙ্গলবার জাতীয় সংসদের মূলতবি অধিবেশনে এ বিল পাস হয়। ফলে অনিয়ম হলে শুধু নির্বাচনের দিন ভোট বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। তবে বেসরকারি ফলাফলের পর অনিয়মের অভিযোগে পুরো আসনের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে না তারা।

গত ৫ জুন আরপিও সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে জাতীয় পার্টির ফখরুল ইমাম তাতে আপত্তি জানান। ফলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

অনিয়মের অভিযোগে ভোট বন্ধে ইসির ক্ষমতা খর্বের প্রস্তাব করা হয় এ বিলে। নির্বাচনের আগে সরকারের এ প্রস্তাবকে মড়ার ওপর খড়ার ঘা হিসেবে অভিহিত করেন বিশ্লেষকরা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) এবং সুশাসনের জন্য নাগরিকসহ (সুজন) নির্বাচন সংশ্লিষ্টরা এ সংশোধনীর সমালোচনা করেন।

জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশসহ বিলটি সংসদে উত্থাপন করা হয়। সেসময় কমিটির সদস্যরা জানান, উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ছাড়াই বিলটি পাসের সুপারিশ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, বিলটি পাস হওয়ায় জাতীয় সংসদ নির্বাচনে বলপ্রয়োগের ঘটনা ঘটলে ভোট বন্ধ করার ক্ষেত্রে ইসির ক্ষমতা কমবে।

আগের আরপিও অনুযায়ী, বিভিন্ন অপকর্মের কারণে জাতীয় নির্বাচনের যেকোনো পর্যায়ে ভোট বন্ধ করার ক্ষমতা ছিল ইসির। এখন সেটা সীমিত করে শুধু ভোটের দিন সংসদীয় আসনের ভোট বন্ধ করার ক্ষমতা দেয়া হলো। উৎস: বাংলাদেশ জার্নাল


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ