• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জামায়াতের সঙ্গেও বসবে ইইউ প্রতিনিধিদল

সিসি নিউজ ডেস্ক।। আলোচনার জন্য সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের আমন্ত্রণ পেয়েছে জামায়াতে ইসলামী। আগামী ১৫ জুলাই বেলা আড়াইটায় গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে জামায়াতের সঙ্গে বৈঠক করবে ইইউ প্রতিনিধিদল। বৈঠকের আমন্ত্রণ জানিয়ে জামায়াতকে চিঠি পাঠিয়েছেন ইইউ প্রতিনিধিদলের জ্যেষ্ঠ সচিব চেরি মেরিলিন ডিও।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, আগামী ১৫ জুলাই বিকেলে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক হবে।

গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি অনুসন্ধানী দল। তারা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে। এই লক্ষ্যে ইতিমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এবি পার্টিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে বৈঠকের জন্য আমন্ত্রণও জানানো হয়েছে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ