• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

খানসামায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। সবার আগে সুশাসন, জনসেবায় উন্নয়ন স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।

ইউএনও মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা  চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, এসিল্যান্ড মারুফ হাসান, ওসি চিত্তরঞ্জন রায়, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ