নীলফামারী প্রতিনিধি।। নীলফামারী সদর উপজেলায় ৫১০ জন কৃষকের মাঝে তিন হাজার ৬০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে এসব চারা বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ওই চারা বিতরণ করেন প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস.এম. আবু বকর সাইফুল ইসলাম। এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ জানান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার ১৭টি কৃষক গ্রুপের ৫১০ জন কৃষকের প্রত্যেককে ছয়টি করে মোট তিন হাজার ৬০টি গাছের চারা বিতরণ করা হয়। এসব চারার মধ্যে রয়েছে নিম, আম, পেয়ারা, লিচু ও মাল্টা।