• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পঞ্চগড়ে ব্যাংকের ভেতরে নিজের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। পঞ্চগড়ে গুলিবিদ্ধ হয়ে ফিরোজ আহম্মেদ (২৮) নামের এক পুলিশ সদস্যের (কনস্টেবল) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড় শহরের তেঁতুলিয়া-পঞ্চগড মহাসড়ক সংলগ্ন পঞ্চগড শাখা সোনালী ব্যাংকের ভেতরে এই ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম এই তথ্য জানান।

শফিকুল ইসলাম বলেন, ফিরোজ আহম্মেদ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর এলাকার আবু সাঈদের ছেলে। তিনি সোনালী ব্যাংক পঞ্চগড় শাখার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। নিজের কাছে থাকা রাইফেলের গুলিতে ফিরোজ আহম্মেদ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ফিরোজ আহম্মেদের লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃত পুলিশ সদস্যের পরিবারকে ঘটনা জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা নাম প্রকাশ না করে জানান, রাতে ব্যাংকের ভেতর গার্ডরুমে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ফিরোজ আহম্মেদ। আকস্মিক বিকট শব্দ শুনে তাঁরা ভেতরে গিয়ে দেখেন ফিরোজ গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। দ্রুত তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক আমির হোসেন বলেন, গভীর রাতে গুলিবিদ্ধ ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থান থেকে তখন রক্ত বের হচ্ছিল। তাঁর মাথায় গুলির ক্ষত ছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ