• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মাটিতে পড়ে থাকা বৈদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু 

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামে নদীর পাড়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার রহমতপুর গ্রামের আজাহারের স্ত্রী দেলোয়ারা বেগম (৬০)।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে দিকে নদীতে মাছ ধরার জন্য গ্রামের কয়েকজন যুবক একটি বাড়ীর ভিতর থেকে অবৈধভাবে বিদ্যুতের তারে টানে নিয়ে আসেন। এসময় ওই গৃহবধূ নদীর পাড় থেকে ছাগাল নিয়ে আাসার পথে ওই তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় নদীতে মাছ ধরা যুবকেরা লাশ রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবার লোকজন এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গ্রামের কবরস্থানে রাখেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ