• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আওয়ামী লীগে আর কেউ ‘ভারপ্রাপ্ত’ থাকছেন না

সিসি নিউজ ডেস্ক।। বিশেষ বর্ধিত সভায় ভারপ্রাপ্ত নেতাদের ‘ভারমুক্ত’ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকেরা পূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

অবশ্য কোন পর্যায়ের নেতারা এর আওতায় পড়বেন, আওয়ামী লীগ সভাপতি তা স্পষ্ট করে বলেননি। তিনি শুধু বলেছেন, ‘আজ থেকে সব ভারমুক্ত।’

সভা সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস তাঁর বক্তব্যে ভারমুক্ত করতে দলীয় সভাপতির কাছে দাবি জানান। বক্তব্যে কানাই লাল বলেন, ‘হাকিম সাহেবের (এম এ হাকিম হাওলাদার) মৃত্যুর পরে আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়েছি। দয়া করে ভারমুক্ত করে দেন। এটা আমি আপনার প্রতি দাবি করছি। আপনার কাছে আজ এ দাবিটুকু করলাম।’

জবাবে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আপনাদের ভারমুক্ত করে দিলাম। আজকের বৈঠকে সবার সম্মতিতে ভারমুক্ত করে দিলাম।’

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার গত বছর ১৭ ডিসেম্বর মারা যান। পরে এ বছর ২১ ফেব্রুয়ারি জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লালের পর ফ্লোর দেওয়া হয় বান্দরবান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাশকে। প্রধানমন্ত্রী তাঁর নাম ঘোষণার সময় বলে ওঠেন, ‘এও দেখছি ভারপ্রাপ্ত। ভারমুক্ত করে দিলাম। আজকে থেকে কোনো ভারপ্রাপ্ত থাকবে না। সব ভারপ্রাপ্তরা ভারমুক্ত।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ