• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |

নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাসেল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বারপাইকারগড় মহিলা নদীর ঘাটে এই ঘটনা ঘটে।

নিহত শিশু রাসেল ওই ইউনিয়নের হাটশ্যামগঞ্জ এলাকার বারপাইকারগড় গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, দুপুর ১টায় মহিলা নদীর বারপাইকারগড় ঘাটে গোসল করতে নামে শিশু রাসেল সহ তার বয়সী আরো ৩-৪টি শিশু। কিছু সময় গোসল করার পর বাকি শিশুরা নদীতে উঠে বাড়িতে চলে যায়। তবে নিহত রাসেল পানিতে থেকে না উঠে তখনও গোসল করছিল। এরপর সে আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও নদীতে সন্ধান পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বিকেল ৪টায় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে আমরা গিয়ে নদীতে ডুবন্ত অবস্থায় শিশুটির মরাদেহ উদ্ধারনকরেছি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ