• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রেসক্লাব কালাইয়ে প্রয়াত সাংবাদিকের স্মরণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাইয়ে প্রয়াত সাংবাদিক বেনজির আহম্মেদের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় প্রেসক্লাব কালাইয়ের আয়োজনে অনুষ্ঠিত স্মরন সভায় সাংবাদিক বেনজির আহম্মেদের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।

স্মরন সভায় প্রেসক্লাব কালাই’এর সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াসিম আল বারী, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনিষ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কালাইয়ের গণমাধ্যমকর্মীরা ছাড়াও প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বেনজির আহম্মেদ জীবনের শেষ দিন পর্যন্ত বহুল প্রচারিত দৈনিক করতোয়া প্রত্রিকার কালাই উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। কর্মময় জীবনে তিনি ছিলেন সৎ. মেধাবী ও মানবিক মানুষ ।

শেষে মরহুম বেনজির আহম্মেদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থুপসারা সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা মো. মতিয়র রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ