• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফেসবুকে ঘুরছে সংসদ নির্বাচনের তফসিল, গুজব বলল ইসি

সিসি নিউজ ডেস্ক।। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি তারিখসংবলিত একটি ছবি ঘুরছে। এটিকে শতভাগ গুজব বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

ইসি আহসান হাবিব সাংবাদিকদের বলেন, ‘এটা শতভাগ গুজব। এই তথ্যের কোনো সত্যতা বা ভিত্তি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই গুজবে কেউ যাতে বিভ্রান্ত না হয়, আমি সেই অনুরোধ জানাব। কোন উদ্দেশ্যে কে বা কারা এমন ভুল ও বানোয়াট তথ্য প্রচার করছে, সে বিষয়ে আমাদের ধারণা নেই। তবে যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছি, সেই লক্ষ্যে কাজ চলছে। রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে কমিশন তফসিল ঘোষণা করবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন হবে বলে আশা করা যায়।’

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ছবিতে তফসিল ঘোষণা হবে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ও ভোটের তারিখ উল্লেখ রয়েছে। বিষয়টি ইসির নজরে আসার পর এ নিয়ে কথা বলেন মো. আহসান হাবিব খান।

ইসি আহসান হাবিব আরও জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো সংসদ নির্বাচনের তফসিলটি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত প্রথম তফসিলের সঙ্গে মিল রয়েছে। দুষ্ট চক্র হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য গতবারের তফসিলটি এবারের বলে চালিয়ে দিচ্ছে। কমিশন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।’

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে ফেসবুক ও টিকটকের সঙ্গে বৈঠক করেছে ইসি। এর মধ্যেই তফসিল নিয়ে এই গুজব রটল।

উৎস: দৈনিক আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ