• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন |

ইন্টারন্যাশনাল স্কুলে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালান করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার প্রতিষ্ঠানটির নিজস্ব চত্বরে কবিতা আবৃত্তি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণীর  আয়োজন করা হয়। কবির জীবনীর ওপর আলোচনাসভায় সভাতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ শাবাহাত আলী। সহকারী শিক্ষক শারমিন আক্তারের সঞ্চালনায়  আলোচনায় অংশ নেন সহকারী শিক্ষক মুনিরা খান ও ৭ম শ্রেণির শিক্ষার্থী সারা খাতুন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষে জাতীয় কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক  মোঃ জুলফিকার আলী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ