• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাই, চালকের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর এক চালককে হোটেলে খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে তার ইজিবাইক ছিনতাই করেছে কয়েকজন দুর্বৃত্ত। বৃহস্পতিবারের ওই ঘটনার পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে ওই চালকের মৃত্যু হয়।
নিহত ওই ইজিবাইক চালকের নাম রমজান আলী (৩৪)। তিনি উপজেলার কামারপুকুর ইউনিয়িনের আলোদ্দিপাড়া এলাকার হবিবর রহমানের ছেলে। এ ঘটনায় শুক্রবার সন্ধায় নিহতের স্ত্রী বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা করেছেন।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রমজান ওইদিন সকাল সাড়ে ৮ টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বিকালে একটি রিকশায় করে বাড়ি ফেরেন তিনি । হোটেলে খাবারের সাথে কিছু খাইয়ে ইজিবাইক নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা। পরিবারের লোকজনকে এ কথা বলেই অজ্ঞান হয়ে পড়েন রমজান। পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক রমজানকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (রমেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রমেকে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় উল্লেখিত সময় মারা যান তিনি।
ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা দায়ের করেছেন। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেস্টা চলছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ