• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাঁদায় পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাট ধানের জমির কাঁদায় পড়ে থাকা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ওই বৃদ্ধ হলেন তাইজুল ইসলাম (৫৫)। পরিবারের দাবি তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভূগছিলেন।

বৃহস্পতিবার ভোরবেলা উপজেলার পালশা ইউনিয়নের ইছলা গ্রামের একটি ধানের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই জমির মালিক স্থানীয় লাবু চৌধুরী।

নিহত তাইজুল পালশা-পূর্বপাড়া গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। মৃতদেহের পাশে থেকে একটি খালি পেপসির বোতল এবং গুলের ডিব্বা পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ।

স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানান, অন্যান্য দিনের মত আজ ভোরে নিজ বাড়ি থেকে বের হয় নিহত তাইজুল। সকাল সাড়ে ৭টার সময় স্থানীয় লোকজন জমিতে পড়ে থাকতে দেখে। তার পুরো শরীরে জমির কাঁদা মাখানো ছিল। পরে স্থানীয়রা থানায় খবর দেয়।

স্থানীয় পালশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আতিয়ার রহমান বলেন, নিহত তাইজুল বেশ কিছুদিন থেকে মানসিক নানা রকম রোগে আক্রান্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে রংপুর এবং জয়পুরহাটে তার একাধিকবার চিকিৎসাও করানো হয়েছে। তবে আমরা বুঝে উঠতে পারছি না যে, এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোন স্বাভাবিক মৃত্যু।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নিহতের পরিবার এবং এলাকাবাসী ধারণা অসুস্থতাজনিত কোন কারণে তিনি মৃত্যুবরণ করেছে। তবে হত্যা নাকি আত্মহত্যা, তা নিরুপণে ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ