• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নীলফামারীতে ইউসিবি ব্যাংকের কৃষি উদ্যোক্তা কর্মশালা

সিসি নিউজ।। নীলফামারীতে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ভাইস প্রেসিডেন্ট মহিবুল ইসলাম।

জেলা শহরের অদূরে নটখানা নামক স্থানে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নীলফামারী শাখা।

এসময় শাখা ব্যবস্থাপক শরিফুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মৃনাল কান্তি জোয়ার্দ্দার ও সাইফুল ইসলাম খান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সারওয়ার জাহান খান।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক শরিফুর রহমান জানান, যারা কৃষি ও মৎস্য উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তাদের আরো সমৃদ্ধ করা এবং দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। তাদেরকে প্রয়োজনীয় কারিগরি জ্ঞান, ব্যবসায়িক পলিসি, অর্থনৈতিক সহায়তাসহ বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয়েছে।

জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিতে কাজ করছেন এমন দুই শতাধিক কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন প্রশিক্ষণে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ