• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা মুলক কর্মশালা

সিসি নিউজ।। জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা মুলক কর্মশালা বুধবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক রংপুরের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি নীলফামারী শাখার ব্যবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীরুল ইসলাম এবং মুখ্য আলোচক হিসেবে বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মো. শহিদুল্লাহ ও সহযোগী আলোচক হিসেবে বাংলাদেশ ব্যাংক রংপুরের উপ-পরিচালক সাজেদুল ইসলাম বক্তব্য দেন।
সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নীলফামারীর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওয়াহেদুননবী এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনালী ব্যাংক পিএলসি নীলফামারী শাখা ব্যবস্থাপক বখতিয়ার রানা হাসমি।
কর্মশালায় জাল নোট চেনা ও বোঝার উপায় এবং জাল নোট পাওয়া গেলে করণীয় বিষয়ক ধারণা দেয়া হয় অংশগ্রহণকারীদের।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার দেড়’শ জন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ