• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাদক মামলায় কথিত সাংবাদিক টুটুলের যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে ৮০ বোতল ফেন্সিডিল আটকের মামলায় হারুনুর রশীদ টুটুল নামে কথিত এক সাংবাদিকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। রায় ঘোষনার সময় টুটুল আদালতে উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত হারুনুর রশিদ টুটুল বগুড়া সদর উপজেলার মালগ্রাম এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

মামলার বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, ২০২১ সালের ৮ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলাকায় অবস্থান নেয় জেলা ডিবি পুলিশ। সেসময় ডিবি পুলিশ টুটুলের মোটরসাইকেল থামালে সে নিজেকে সাংবাদিক পরিচয় দেন। এসময় তার কাঁধে থাকা একটি ব্যাগ থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় জেটিভি ও দৈনিক বজ্রশক্তি লেখা দুটি আইডি কার্ড সহ দুটি ক্যামেরা। এ ঘটনায় একই দিন পাঁচবিবি থানায় মামলা দায়ের পর আজ বিজ্ঞ আদালত এ রায় দেন।

রাষ ঘোষনার সময় টুটুল আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ