• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকায় ভোট চাইলেন মেয়র মোস্তাক

জয়পুরহাট প্রতিনিধি।। সরকারের উন্নয়ন তুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট চাইলেন জয়পুরহাট-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশি জয়পুরহাটের পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। বুধবার বিকালে গণসংযোগ শেষে সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার বীরনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামীলীগ নেতা মহসিন আলী, জাহাঙ্গীর হোসেন, জয়পুরহাট জেলা যুবলীগের আহবায়ক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু সাঈদ আল মাহবুব চন্দন প্রমূখ।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে জনতার কাছে বিনীত ভাবে নৌকা মার্কায় ভোট চাইলেন মনোনয়ন প্রত্যাশিসহ বক্তারা।

মনোনয়ন প্রত্যাশী হিসাবে জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক গত প্রায় ২ মাস ধরে প্রতি দিনই গণসংযোগ, আলোচনা সভা, জনসভা ও মতবিনিময় সভায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ