• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৮ অক্টোবর থেকে ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে: ফায়ার সার্ভিস

সিসি নিউজ ডেস্ক।। রাজধানীয় নয়াপল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার ভোর ৪টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দেশে ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা সিটিতে ১২টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর ও নারায়ণগঞ্জ) ৪টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা ও পটিয়া) ৪টি, রাজশাহী বিভাগে (বগুড়া) ১টি ঘটনা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেট কার, ১টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১টি লেগুনা পুড়ে যায়। এই ২১টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১টি ইউনিট এবং ২৪২ জন জনবল কাজ করেন।

ফায়ার সার্ভিস জানায়, দিনের বেলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। গত ২ দিনে মোট ২১টি আগুনের মধ্যে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং বাকি ৫টি দিনের অন্যান্য সময় সংঘটিত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, গত ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯, ৩০ অক্টোবর ১, ৩১ অক্টোবর ১১, ১ নভেম্বর ১৪, ২ নভেম্বর ৭, ৪ নভেম্বর ৬, ৫ নভেম্বর ১৩ ও ৬ নভেম্বর ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ