• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ঢাকা ১০: তৃণমূল বিএনপিসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল, নায়ক ফেরদৌসের মনোনয়ন বৈধ

সিসি নিউজ ডেস্ক।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া ১১ প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম। আজ সোমবার দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, আওয়ামী লীগ মনোনীত চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ মোট ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।

কাগজপত্রের অসংগতি, আয়কর রিটার্ন জমা না দেওয়া ও সিটি করপোরেশনের কর বকেয়া থাকাসহ নানা কারণে আট প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম, স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, তৃণমূল বিএনপির শাহানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুল হাসান, বাংলাদেশ জাতীয় পার্টির এইচ এম মামুম বিল্লাহ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো: বাহরানে সুলতান বাহার।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ